প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ন্যারেটিভ আর্থার গর্ডন পাম
অনুবাদ ২৭ সেপ্টেম্বর ২০২৩

ন্যারেটিভ আর্থার গর্ডন পাম

অ্যাডগার অ্যালান পো

৬০ ভিউ
২৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মাস কয়েক আগে আমি দক্ষিণ সমুদ্র ও অন্যান্য বেশ কয়েকটা অভিযান একের পর

এক সম্পূর্ণ করে আবার যুক্তরাস্ট্রে ফিরে এসেছি।

অভিযানকালে একেবারে হঠাৎ-ই ভার্জিনিয়ার রিচমন্ড শহরে কয়েকজন ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়ে যায় এবং আলাপ পরিচয় হয়।

আমার অভিযানের কথা জানতে পেরে তারা আমাকে বার বার বিশেষভাবে অনুরোধ করতে থাকেন, আমি যেসব জায়গায় অভিযান সেরে এসেছি, সে সব জায়গার পরিপূর্ণ বিবরণ এবং দেখে শুনে যা-কিছু উপলব্ধি করেছি তা যেন আমি সর্বসাধারণের সামনে তুলে ধরি।

তাঁরা আমাকে বারবার বিশেষভাবে অনুরোধ করলেন বটে, কিন্তু কয়েকটা ব্যাপারে আমি তা রক্ষা করতে উৎসাহি হইনি, আপত্তি ছিল। আর সে কারণগুলোর মধ্যে কয়েকটি নিছকই সম্পূর্ণ ব্যক্তিগত, তবে অন্যগুলো তেমন নয়।

আমার আপত্তিগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে–আমার অনুপস্থিতিকালের অধিকাংশ সময়েরই দিনলিপি আমি লিখে রাখিনি, কিছুই না। তাই তো সঙ্গত কারণেই আমার আশঙ্কা ছিল, কেবলমাত্র স্মৃতির ওপর ভরসা করে এমন একটা বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করতে গিয়ে আমি হয়তো গুলিয়ে ফেলব অর্থাৎ আমার পক্ষে সেটা যথাযথভাবে লিখে শেষ করা সম্ভব নাও হতে পারে। এ আশঙ্কাটাই আমার মধ্যে সবচেয়ে বেশি করে কাজ করছিল বলেই আমি মনের দিক থেকে মোটেই সায় পাইনি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!