প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নিউকামার
অনুবাদ ০২ নভেম্বর ২০২৩

নিউকামার

কেইগো হিগাশিনো

১২৯ ভিউ
৬১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
“তাও ভালো যে গরমটা একটু কমেছে। কে বলবে যে কেবল জুনের ১ তারিখ!”

দোকানের পেছনের ঘরটা থেকে বেরিয়ে এসে বললো সাতোকো। রাইস ব্র্যাকারের প্যাকেটগুলো শেলফে সাজিয়ে রাখবে সে এখন।

“কেবলই হাসপাতাল থেকে ফিরলে তুমি, দাদিমা। এখনই এত দৌড়ঝাঁপ করাটা উচিৎ হচ্ছে না কিন্তু। বাবা দেখলে আমার খবরই আছে,” ভ্রু কুঁচকে বললো নাহো।

“আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোর। শরীর ভালো না হলে কি হাসপাতাল থেকে ছাড়তো? তাছাড়া আমি না থাকলে ব্যবসা দেখবে কে শুনি? সবকিছু শিখে রাখ আমার কাছ থেকে। কিছুদিনের মধ্যেই তো নিজের পায়ে দাঁড়াতে হবে তোকে। কাজের বিনিময়ে খাদ্য, কথাটা শুনিসনি?”

“উফ! আবারো সেই এক কথা,” মেয়োনিজ ফ্লেভারের একটা রাইস ক্র্যাকার মুখে দিয়ে বললো নাহো।

নাতনির দিকে মুখ ফেরালো সাতোকো।

“যখনই তাকাই, দেখি তোর মুখে রাইস ক্র্যাকার। বুঝলাম এটা আমাদের পারিবারিক ব্যবসা, তাই বলে একটার পর একটা খেয়েই যেতে হবে নাকি? বলি একই জিনিস খেতে এত ভালো লাগে? অরুচি ধরে না?”

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!