প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর
অনুবাদ ০২ নভেম্বর ২০২৩

দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর

কেইগো হিগাশিনো

১১০ ভিউ
৪২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সোতাই ‘সহজ খুপরি’-এর প্রস্তাব দিয়েছিল।

‘সহজ খুপরি? কী-সব আবোলতাবোল বলছো?’ সোতার হালকা পাতলা ও বালকসুলভ চেহারার দিকে তাকিয়ে লম্বা আতসুয়া বলল, ‘হাতের কাছে পাওয়া যায়। আমাদের লুকিয়ে থাকার উপযুক্ত জায়গা লাগবে, বুঝোই তো। আমি একবার ওখানে গিয়েছিলাম। কখনও ভাবিনি ওটা আমাদের কাজে লাগতে পারে।’

‘দুঃখিত বন্ধুরা।’ বিশালদেহী কোহেই তাদের পাশে পার্ক করা পুরোনো টয়োটা ক্রাউনের দিকে ক্লান্ত চোখে তাকালো—’ আমি বুঝতেই পারিনি যে ব্যাটারিটা এত জায়গা থাকতে এখানে এসেই মরে যাবে।

আতসুয়া একটা নিশ্বাস ফেলল, ‘এসব ভেবে আর লাভ নেই।’

‘সিরিয়াসলি, আমি বুঝতেই পারছি না এমন কেন হলো। মানে রাস্তায় যখন চালাচ্ছিলাম তখন তো কোনো ওয়ার্নিং সাইনও দেখলাম না। বাতিগুলোও বন্ধ রেখেছিলাম।’

‘ওটার সময় ঘনিয়ে এসেছিল,’ সোতা বলল, ‘মাইলেজ তো দেখেছই। একশ হাজার মাইলেরও বেশি। এই জিনিসটা বৃদ্ধ মহিলার মতো হয়ে গেছে। যখন খুঁজে পেলাম তখনই সে মৃত্যুশয্যায়। এখান পর্যন্ত যে আসতে পেরেছি সেটাই বেশি। চুরি করতে হলে এরপর থেকে নতুন গাড়ি চুরি করব। আগেই বলেছিলাম তোমাকে।’

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!