প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কাউন্ট অব মন্টিক্রিষ্টো
অনুবাদ ২৯ সেপ্টেম্বর ২০২৩

কাউন্ট অব মন্টিক্রিষ্টো

আলেকজান্ডার দ্যুমা

১৫১ ভিউ
৫১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মার্সেঈ বন্দর।

লোকে লোকারণ্য হয়ে গেছে সেদিন বন্দরটা।

বিদেশ থেকে কোন বাণিজ্য জাহাজ ফিরে আসবার দিন এরকম ভিড় হয়েই থাকে।

খবর এসেছিল, মোরেল অ্যান্ড সন-এর ফারাওঁ নামে জাহাজখানা বন্দরে আসবে ঐদিন। তাই অতো লোকজন। জাহাজের মালিক মঁসিয়ে মোরেলও ছিলেন সেই জনতার মধ্যে। তাঁর আগ্রহাকুল দৃষ্টি তখন দূর সমুদ্রের দিকে প্রসারিত। কখন বন্দরে ঢুকবে জাহাজ–তার মনে কেবল সেই চিন্তা।

কিছুক্ষণ পরেই জাহাজখানা দেখতে পাওয়া গেল।

ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে আসতে লাগলো ফারাওঁ। জাহাজ তীরে এসে নোঙর ফেলবার আগেই মঁসিয়ে মোরেল জেটির কিনারে গিয়ে দাঁড়ালেন। মালিককে দেখতে পেয়েই জাহাজের একজন খালাসী একগাছা দড়ি ছুঁড়ে দিল তার দিকে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!