প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ফাঁদ
অনুবাদ ৩০ জুলাই ২০২৩

ফাঁদ

আগাথা ক্রিস্টি

১২২ ভিউ
৫২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ভীষণ ঠাণ্ডা। কালো আকাশ। শিগগিরই শুরু হবে প্রচণ্ড বরফপাত।

গায়ে কালো ওভারকোট। গলায় পেঁচানো মাফলার। মুখের ওপর সেটা তুলে দিল লোকটা। টেনে চোখের ওপর নামিয়ে আনল হ্যাট। কালভার স্ট্রিটের ৭৪ নম্বর বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে বেল পুশ টিপে দিতেই বাড়ির ভিতর তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল বেল।

মিসেস কেসির দু’হাতই ব্যস্ত। তিক্তকণ্ঠে বলল, “দুত্তোর, ওই বেলটাকে নিয়ে আর পারা গেল না। এক মুহূর্ত শান্তিতে থাকার জো নেই!”

আপনমনেই বিড়বিড় করতে করতে বেযমেন্টের সিঁড়ি বেয়ে উঠে এলো মিসেস কেসি। দরজা খুলে দিল।

কালচে আকাশের পটভূমিতে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লোকটা। ফিসফিস করে উঠল, “মিসেস লিয়ন!”

“দোতলা,” বলল মিসেস কেসি। “সোজা দোতলায় উঠে যান। আপনি যে আসবেন উনি জানেন?”

ধীরে ধীরে এদিক ওদিক মাথা নাড়ল লোকটা। “না।”

“ও। ঠিক আছে, উঠে গিয়ে দরজায় ধাক্কা দিন।”

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!