প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য রেড ফিঙ্গার
অনুবাদ ০২ নভেম্বর ২০২৩

দ্য রেড ফিঙ্গার

কেইগো হিগাশিনো

২৩৬ ভিউ
১৩১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাতের খাবারের সময় হতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু তাকামাসা জেদ ধরেছে মাতসুমিয়ার নিয়ে আসা স্পঞ্জ কেকটা এখনই চেখে দেখবে।

“এখন এটা খাওয়া কি উচিৎ হবে?” প্যাকেটটা হাতে নিয়ে বলে মাতসুমিয়া।

“উচিৎ না হওয়ার কি আছে? ক্ষুধা পেয়েছে, খাবো। শরীর ভালো রাখার জন্যে তো এটাই যথেষ্ট!”

“নার্স এসে আমাকে-সুদ্ধ বকবে।”

তবে মুখে যা-ই বলুক, মাতসুমিয়া আসলে খুশিই হয়েছে ওর বয়স্ক মামার মুখে রুচি ফিরতে দেখে। কাগজের ব্যাগ থেকে বক্সটা বের করে খুললো ও। কেকটা স্লাইস করে কাটা। প্রতিটা স্লাইস আবার আলাদাভাবে কাগজে মোড়ানো। সেখান থেকে একটা বের করে তাকামাসার কৃশ হাতে তুলে দিল মাতসুমিয়া।

কেকটায় এক কামড় বসিয়ে ধীরে ধীরে চিবুতে লাগলো তাকামাসা। সুস্থ শরীরের কেউ হলে দুই কামড়েই শেষ করে ফেলত পুরোটা। খাবার গিলতে অসুবিধা হয় তার, কিন্তু মুখের ভেতরে মিষ্টি স্বাদটা উপভোগ করছে।

“চা খাবে?”

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!