প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য পিকউইক পেপার্স
অনুবাদ ১৬ আগস্ট ২০২৩

দ্য পিকউইক পেপার্স

চার্লস ডিকেন্স

২৩৫ ভিউ
১২৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
তেরোই মে-র ভোরে সূর্য সবে উঠেছে, এসময় আরেকটি সূর্য, মি: স্যামুয়েল পিকউইকও ঘুম থেকে উঠলেন। জানালাটা এক ধাক্কায় খুলে নিচে পৃথিবীর দিকে চাইলেন তিনি। যদ্দূর দৃষ্টি চলে গসওয়েল স্ট্রীট তাঁর পায়ের কাছে; কিন্তু মি. পিকউইক চিরদিন গসওয়েল স্ট্রীট দেখে সন্তুষ্ট থাকার পাত্র নন। রাস্তাটার ওপাশে যে সত্য লুকিয়ে আছে সেগুলো জানতে চান তিনি। কাজেই ফিটফাট হয়ে, সুটকেস গোছগাছ করে শীঘ্রিই তৈরি হতে হলো। এক হাতে সুটকেস নিয়ে, আর দু’পকেটে টেলিস্কোপ ও নোটবুক পুরে গটগট করে ঘর ছাড়লেন তিনি।

নতুনত্ব আবিষ্কারে সদাসতর্ক মি. পিকউইক সেন্ট মার্টিনের কোচস্ট্যান্ডে এসে হাজির হলেন। প্রথম ক্যাবটিতে চড়াও হয়ে চালককে আদেশ দিলেন গোল্ডেন ক্রস কোচ স্টেশনে যেতে।

‘ঘোড়াটার বয়স কত হলো, বন্ধু?’ ক্যাব চালু হতে প্রশ্ন করলেন মি. পিকউইক।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!