প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

জাঙ্গল লোর
অনুবাদ ১১ অক্টোবর ২০২৩

জাঙ্গল লোর

জিম করবেট

১৩৯ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আট থেকে আঠার বছর বয়সের চোদ্দ জন ছেলেমেয়ে আমরা কালাধুঙ্গির বোর নদীর পুরনো কাঠের পুলের এক কোণে হেলান দিয়ে বসে ড্যানসির ভূতের গল্প শুনছি। আশপাশের ঝোপ-জঙ্গল থেকে কাঠকুটো এনে আমরা রাস্তার মাঝে আগুন জ্বেলেছিলাম। আগুন নিভে গেছে। লালচে আঁচ তখনো গনগন করছে। অন্ধকার ঘন হয়ে আসছে। ড্যানসি যে তার গল্প বলার উপযুক্ত পরিবেশ বেছে নিয়েছে তা বোঝা যাচ্ছে। কেননা জনৈকা সন্ত্রস্ত শ্রোত্রী তার সঙ্গিনীকে সমানে ধমকাচ্ছে, ‘অমন করে বার-বার পেছন দিকে তাকিয়ো না, বড় অস্বস্তি বোধ হয়।

ড্যানসি হল আয়ল্যান্ডের মানুষ। হাজার রকম অন্ধবিশ্বাসে তার আপাদমস্তক আচ্ছন্ন। আর এ সমস্ত সে মনেপ্রাণে বিশ্বাস করত বলেই ভূতের গল্প তার মুখে অত বিশ্বাসযোগ্য হয়ে উঠত। তার সে-রাত্রের গল্পের বিষয়বস্তু হল যত সব আপাদমস্তক ঢাকা দেওয়া মূর্তি, হাড়ের ঠকঠকানি, রহস্যজনক উপায়ে দরজা খুলে যাওয়া আর বন্ধ হওয়া, আর পূর্বপুরুষদের বাড়ির প্রাচীন কাঠের সিঁড়িতে মমম্ শব্দ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!