প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ওয়াইল্ড জাস্টিস
অনুবাদ ২৯ সেপ্টেম্বর ২০২৩

ওয়াইল্ড জাস্টিস

উইলবার এডিসন স্মিথ

১৫৩ ভিউ
৫১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সমুদ্রতীরবর্তী দেশ সেইশেলযের মাহে দ্বীপের ভিক্টোরিয়া বিমানবন্দর ছেড়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট। কেবল পনেরো জন আরোহী এখান থেকে ওঠার অপেক্ষায় আছে বিমানটায়।

দুই জোড়া কপোত-কপোতী বিমানে ওঠার আগের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার উদ্দেশ্যে বহির্গমন বিভাগের দিকে এগোল। সবাই তারা বয়সে তরুণ; ট্যান করা উজ্জ্বল ত্বক, ভূ-স্বর্গের মতোন এই দ্বীপ-দেশে ছুটি কাটিয়ে সবাই দারুণ চনমনে, নিরুদ্বিগ্ন। দলটার মধ্যে একটি মেয়ের শারীরিক সৌন্দর্য অন্যদের ম্লান করে দিয়েছে যেন।

দারুণ লম্বা মেয়েটা, সুগঠিত দীর্ঘ হাত-পা, মরাল গ্রীবার উপর গর্বোদ্ধত মস্তক। মোটা, সোনালি চুলগুলো বেণী করে মাথার উপর চূড়া করে বাধা, ঝকঝকে সূর্যালোকে স্নান করছে অসামান্য রূপ-যৌবন-স্বাস্থ্য।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!