প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কুমায়ুনের নরখাদক
অনুবাদ ১১ অক্টোবর ২০২৩

কুমায়ুনের নরখাদক

জিম করবেট

২৩২ ভিউ
১০১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি বিশ্বাস করি, মনোমত পরিবেশ না হলে, যে মাছটি ধরা আমার চিরকালের স্বপ্ন সে মাছটি ধরলেও তা অনেকটা হয় কোনো টেনিস খেলোয়াড়ের পক্ষে সাহারা মরুভূমিতে ডেভিস কাপ জেতার মত।

আমি যে নদীটিতে ইদানীং মাছ ধরছি সেটা লম্বালম্বি প্রায় চল্লিশ মাইল মত বয়ে চলেছে একটা অপূর্ব গাছপালায় ঢাকা উপত্যকার মধ্যে দিয়ে–সেখানে জন্তু জানোয়ারও যেমন পাওয়া যায় তেমনই দেখা যায় বিচিত্র সব নানা ধরনের পাখির ভিড়। আমার একদিন কৌতুহল হয়েছিল সারা দিনে কত ধরনের জন্তু জানোয়ার আর পাখি দেখা যায় গুণে দেখার। সেদিন সন্ধের মধ্যে জানোয়ারের মধ্যে আমি দেখলাম সম্বর, চিতল, কাকার, ঘুরাল, শুয়োর, হনুমান আর লাল বাঁদর; আর চোখে পড়ল প্রায় পঁচাত্তর রকমের বিভিন্ন ধরনের পাখি যার মধ্যে ময়ুর, লাল জংলী মোরগ, শালিক, কালো তিতির আর ঝোপের কোকিল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!