প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আন্না কারেনিনা (অখণ্ড সংস্করণ)
অনুবাদ ১০ আগস্ট ২০২৩

আন্না কারেনিনা (অখণ্ড সংস্করণ)

লিও টলস্টয়

৫০ ভিউ
২৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সের্গেই ইভানোভিচ কজ্‌নিশেভ মানসিক শ্রম থেকে বিশ্রাম নিতে চাইলেন, সচরাচরের মত তিনি বিদেশে না গিয়ে মে মাসে গ্রামে এলেন ভাইয়ের কাছে। তাঁর ধারণা, গ্রামীণ জীবনই সবচেয়ে ভালো। তিনি এখন ভাইয়ের কাছে এলেন সে জীবন উপভোগ করার জন্য। খুব খুশি হলেন কনস্তান্তিন লেভিন, সেটা আরও এই কারণে যে সে গ্রীষ্মে তিনি আর নিকোলাই ভাইয়ের আশা করছিলেন না। কিন্তু কজনিশেভের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা সত্ত্বেও ভাইকে নিয়ে ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছিলেন কনস্তান্তিন লেভিন। গ্রামের প্রতি ভাইয়ের মনোভাব তাঁর কাছে অস্বস্তিকর, এমন কি অপ্রীতিকরই ঠেকেছিল। কনস্তান্তিন লেভিনের কাছে গ্রাম হল জীবনধারণের জায়গা, অর্থাৎ আনন্দ, দুঃখ, শ্রমের ভূমি; কজ্‌নিশেভের কাছে গ্রাম একদিকে হল খাটুনি থেকে বিশ্রাম, অন্যদিকে বিকৃতির হিতকর বিষনাশক ওষুধ যা তিনি সানন্দে এবং তার উপকারিতার চেতনা নিয়ে সেবন করতে লাগলেন। কনস্তান্তিন লেভিনের কাছে গ্রাম এই জন্য ভালো যে তা হল সন্দেহাতীত উপকারী শ্রমের আশ্রয; কজ্‌নিশেভের কাছে তা খুবই ভালো কারণ সেখানে কিছুই না করে থাকা যায় ও থাকা উচিত।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!