প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

গোয়েন্দা টম সয়্যার
অনুবাদ ৩০ জুলাই ২০২৩

গোয়েন্দা টম সয়্যার

মার্ক টোয়েন

৩৪ ভিউ
১৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি হাক ফিন বলছি।

সেই যে, আর্‌কান্‌সতে টমের আংকেল সিলাসের ফার্ম থেকে পালিয়ে যাওয়ার অপরাধে বুড়ো চাকর জিমকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এবং তাকে উদ্ধার করেছিলাম আমি আর টম, তার পরের বছর বসন্ত কালের কথা। মাটিতে জমা বরফ গলতে আরম্ভ করেছে, তুষারকণা বিদায় নিচ্ছে বাতাস থেকে, একটি করে দিন যাচ্ছে আর খালি পায়ে হাঁটার দিন এগিয়ে আসছে; তারপর আসবে মারবেল খেলার সময়, তারপর মাম্বলটি পেগ, তারপর লাটিম, তারপর ঘুড়ি এবং তারপরেই হঠাৎ করে একদিন গরম পড়তে শুরু করবে। আর নদীতে সাঁতার কাটতে যেতে পারব। এসব ভাবনা একটা ছেলেকে খুব কাতর করে তোলে, ঘরে থাকতে মন চায় না, কেবলই ভাবে কবে আসবে সেই গরম। হ্যাঁ, এই সময়টায় সময় আর কাটতেই চায় না। বার বার বাইরে তাকায়, ফোঁস ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে, বিচিত্র অস্থিরতায় বিষণ্ণ হয়ে যায় মন। কিছু একটা ঘটতে থাকে ছেলেটার ভেতরে, কিন্তু জানে না সেটা কি! বাইরে তুষারপাত বন্ধ, তাই পাহাড়ের ওপরে বনের কিনারে একটা নিরালা জায়গায়, যেখান থেকে চোখে পড়ে বিশাল মিসিসিপি, চলে গেছে মাইলের পর মাইল। বাঁকের কাছে একটা বিশেষ জায়গায় গাছগুলো কেমন ধোঁয়াটে-অস্পষ্ট, শান্ত, স্তব্ধ, আর এতোটাই নির্জন, অদ্ভুত একটা ভাবনা হয়, মনে হয় যে কজন মানুষকে তুমি ভালবাসতে তারা সবাই মরে গেছে, এবং তোমারও মনে হবে তুমিও মরে গিয়ে ওদের মাঝে চলে যাও, এখানকার সব কিছু চুলোয় যাক।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!