প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য ক্রেটান বুল
অনুবাদ ৩০ জুলাই ২০২৩

দ্য ক্রেটান বুল

আগাথা ক্রিস্টি

৭২ ভিউ
৩৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
চিন্তিত ভঙ্গিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে এরকুল পোয়ারো।

ফ্যাকাশে চেহারা। চোখা চিবুক। ধূসর-নীল চোখ। কুচকুচে কালো কোঁকড়া চুল। সুন্দর করে ছাঁটা টুইডের পোশাক, পুরোনো হয়ে গেছে। মলিন হ্যান্ডব্যাগ। বড় ঘরের মেয়ে, এখন অভাবে পড়েছে— ভাবল পোয়ারো।

কথা বলল ডায়না ম্যাবারলি, “জানি না, আপনি আমাকে সাহায্য করতে পারবেন কি না,” অল্প অল্প কাঁপছে মেয়েটার গলা। “এক বিচ্ছিরি অবস্থায় পড়েছি।”

“বলুন,” কোমল গলা পোয়ারোর।

“কী করব বুঝতে পারছি না!”

“খুলে বলুন সব। হয়তো আমি বুঝতে পারব।”

ফ্যাকাশে গালে লালের ছোঁয়া লাগল মেয়েটার। “আমি এসেছি... বিয়ে ভেঙে যাচ্ছে আমার। এক বছর হলো এনগেজমেন্ট হয়ে আছে। এখন আমাকে বিয়ে করতে চাইছে না ও,” থেমে পোয়ারোর দিকে তাকাল ডায়না। “হয়তো ভাবছেন আমার মাথার ঠিক নেই।”

আস্তে মাথা নাড়ল পোয়ারো। “না, মাদমোয়াজেল। আপনি খুব বুদ্ধিমতী, দেখেই বুঝেছি। আমার নাম জানেন। প্রেমিক-প্রেমিকার ঝগড়া মেটানোর কাজ করি না, এটাও জানেন। এরপরও যখন এসেছেন, নিশ্চয় অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে। ঠিক বলিনি?”

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!