তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট ১৯৬২) বাংলাদেশী-সুইডিশ লেখক, চিকিৎসক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং কর্মী। তিনি নারী নিপীড়ন এবং ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য পরিচিত; তার কিছু বই বাংলাদেশে নিষিদ্ধ । তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উভয় থেকেই বঙ্গীয় অঞ্চল থেকে কালো তালিকাভুক্ত এবং নির্বাসিত হয়েছেন । তিনি বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করেন এবং তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় বসবাস করার পর, তিনি ২০০৪ সালে ভারতে চলে আসেন, কিন্তু ২০০৮ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন। তেরো বছর বয়স থেকে তসলিমা কবিতা লেখা শুরু করেন। কলেজে পড়ার সময় ১৯৭৮ থেকে ১৯৮৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি সেঁজুতি নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে বিভিন্ন পত্রপত্রিকায় তসলিমার কবিতা প্রকাশিত হয়। ১৯৮৬ খ্রিষ্টাব্দে শিকড়ে বিপুল ক্ষুধা নামক তার প্রথম কবিতা সংকলন প্রকাশিত হয়। ১৯৮৯ খ্রিষ্টাব্দে নির্বাসিত বাহিরে অন্তরে ও ১৯৯০ খ্রিষ্টাব্দে আমার কিছু যায় আসে না কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়।

সংগৃহিত বই: ১২ টি

নষ্ট মেয়ের নষ্ট গদ্য

তসলিমা নাসরিন

প্রবন্ধ

নেই, কিছু নেই

তসলিমা নাসরিন

জীবনী, স্মৃতিচারণ

আমার প্রতিবাদের ভাষা

তসলিমা নাসরিন

প্রবন্ধ

ভ্রমর কইও গিয়া

তসলিমা নাসরিন

উপন্যাস

ফেরা

তসলিমা নাসরিন

উপন্যাস

ফরাসি প্রেমিক

তসলিমা নাসরিন

উপন্যাস

আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেশ

তসলিমা নাসরিন

জীবনী, স্মৃতিচারণ

নির্বাসন

তসলিমা নাসরিন

জীবনী, স্মৃতিচারণ

ব্রহ্মপুত্রের পাড়ে

তসলিমা নাসরিন

উপন্যাস

লজ্জা

তসলিমা নাসরিন

উপন্যাস

আমার মেয়েবেলা

তসলিমা নাসরিন

জীবনী, স্মৃতিচারণ

নিষিদ্ধ

তসলিমা নাসরিন

উপন্যাস