প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

যমুনা নদীর মুশায়রা
উপন্যাস ১০ ফেব্রুয়ারি ২০২৪

যমুনা নদীর মুশায়রা

সেলিনা হোসেন

৯৮ ভিউ
২৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৭৯৭। ডিসেম্বরের শীতের সকাল।

রজব হুসেন জং হিসাব করে দেখেন যে, আজ ২৭ ডিসেম্বর। হিজরি ১২১২ সন। রজব মাসের ৮ তারিখ। ভোরবেলা বাড়ি থেকে বের হওয়ার আগে সে তারিখটা দেখে নিয়ে মাথায় রাখেন। খাতায় প্রতিদিনের তারিখ লিখে রাখা তাঁর অভ্যাস। মনে করেন তারিখের হিসাব লিখে রাখলে সময়ের গরমিল হয় না। এভাবে পুরো বছরের তারিখ লিখে খাতা ভরে ফেলেন তিনি, তারপর যত্ন করে সেটা রেখে দেন। শহরের লোকেরা কখনো পুরনো তারিখ খুঁজতে আসে তাঁর কাছে, কখনো তারিখের হিসাবে গোলমাল হলে তাঁর কাছে সমাধান পায়। এমন কি তারিখ নিয়ে গোলমাল বাঁধলে তার সালিশও মিটিয়ে দেন রজব জং। লোকে মনে করে তিনি একজন ভীষণ জ্ঞানী লোক। কেউ কেউ বলে, মজার লোক। তাদের মতে তারিখ নিয়ে এত পাগলামি করার কী আছে! তারপরও সবাই তাঁকে মান্য করে। এ নিয়ে রজব জংয়ের ভেতরে গর্ববোধ আছে। অহংকারের ঝাঁঝটা বেশি জাহির করেন চার স্ত্রীর উপরে। এটি তাঁর আর এক ধরনের অভ্যাস।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!