শাহাদুজ্জামান

শাহাদুজ্জামান

শাহাদুজ্জামান (জন্ম: ১৯৬০) বাংলাদেশী লেখক। মূলত গল্প এবং উপন্যাস তার কাজের প্রধান ক্ষেত্র হলেও গবেষণা, ভ্রমণ, প্রবন্ধ এবং অনুবাদ সাহিত্যেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম লেখেন তিনি। ২০১৬ সালে তিনি কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করে চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে। পরবর্তীকালে জনস্বাস্থ্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নৃবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ কয়েকটি বিহ্বল গল্প, প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় ১৯৯৬ সালে। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ ক্রাচের কর্নেল, আধ ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে, একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়, ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প, কয়েকটি বিহ্বল গল্প, কাগজের নৌকায় আগুনের নদী এবং কবি জীবনানন্দ দাশের উপরে লেখা উপন্যাস একজন কমলালেবু। তার রচিত বিভিন্ন সাহিত্যকর্ম পরবর্তীতে চলচ্চিত্রের অংশ হয়েছে। তার রচিত "মৌলিক" ও "সাইপ্রাস" নামক দুটি ছোট গল্পের ভিত্তিতে ২০১৮ সালের কমলা রকেট চলচ্চিত্রের কাহিনি নির্মিত হয়েছে।

সংগৃহিত বই: ২ টি

একজন কমলালেবু

শাহাদুজ্জামান

উপন্যাস

ক্রাচের কর্নেল

শাহাদুজ্জামান

মুক্তিযুদ্ধ