প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ক্রাচের কর্নেল
মুক্তিযুদ্ধ ০৩ সেপ্টেম্বর ২০২৩

ক্রাচের কর্নেল

শাহাদুজ্জামান

১৫৭ ভিউ
৪৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এক কর্নেলের গল্প শোনা যাক। যুদ্ধাহত, ক্ৰাচে ভর দিয়ে হাঁটা এক কর্নেল। কিংবা এ গল্প হয়তো শুধু ঐ কর্নেলের নয়। জাদুর হাওয়া লাগা আরও অনেক মানুষের। নাগরদোলায় চেপে বসা এক জনপদের। ঘোর লাগা এক সময়ের।

গল্পটি শুরু করা যাক লালমাটিয়ার ঐ শ্যাম্পুর বিরাট বিলবোর্ডটি থেকে। বিলবোর্ডটিতে দিনের শেষ আলো আছড়ে পড়ছে। তায় ঠিক নিচে একা দাঁড়িয়ে আছেন লুৎফা। আকাশে মেঘ করেছে। বৃষ্টি হবে বুঝি বা। কোনো দূর দেশ থেকে শীত শীত হাওয়া আসছে। একটা আকাশি রঙের চাদর গায়ে জড়িয়েছেন লুৎফা। শিরিশ গাছের কয়েকটি পাতা উড়ে এসে পড়ছে লুৎফার চাদরে। লুৎফা সেই কর্নেলের স্ত্রী। তিনি দাঁড়িয়ে আছেন তার ছোট ছেলে মিশুর জন্য। মিশুর অফিসের বাস প্রতিদিন ঐ শ্যাম্পুর বিলবোর্ডের নিচে এসে দাঁড়ায়। লুৎফা সেই বাসের জন্য অপেক্ষা করছেন। অন্যমনস্ক, বিষণ্ণ। যেন অন্য কোনো গ্রহের ধুলো লেগে আছে তার গায়ে। বাস থেকে নামলে মিশুকে নিয়ে একটি রিকশায় উঠবেন লুৎফা। লাল আকাশকে পেছনে রেখে বাড়ি ফিরবেন তারা; কেউ কোনো কথা বলবেন না। এভাবেই চলছে প্রতিদিন। এরকমই নিয়ম বেঁধে দিয়েছেন ডাক্তার।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!