প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হলুদ নদী সবুজ বন
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

হলুদ নদী সবুজ বন

মানিক বন্দ্যোপাধ্যায়

১৭৪ ভিউ
১৭০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আকাশে অষ্টমীর চাঁদ। একপাশে হেলে পড়ে আছে। পৃথিবীতে তাই আবছা আঁধার। এই আঁধার চোখ মেলে দেখা যায়। সব জীবন্ত প্রাণীর চোখে এই মজার ধাঁধা–খাঁটি অন্ধকার দেখার সাধ্য নেই।

একটু আলো চাই। আঁধার একটু আবছা হওয়া চাই। নইলে চোখ টের পাবে না, অন্ধকারে একেবারেই অন্ধ হয়ে থাকবে।

এখন মাঝরাত্রি পার হয়ে গিয়েছে।

রাত্রি কিন্তু নিঝুম হয় নি। রাত্রিচর পাখি ও পশুর আওয়াজ ঘুমন্ত পৃথিবীতে প্রাণের সাড়া তুলছে, বিচিত্র সে আওয়াজ–মধুর ও কর্কশ।

ওদের যেন জগৎ-সংসারকে জানিয়ে দেবার দায় যে, প্রাণীরা রাত্রির অবসরে একটু শুধু ঘুমিয়েছে, তারা মরে নি, তারা আবার জাগবে।

হঠাৎ প্রায় একসঙ্গে গর্জন করে ওঠে কয়েকটা বন্দুক। একসাথে এমনভাবে মিশে যায় আওয়াজ যে, আন্দাজ করা কঠিন হয় কটা বন্দুক গর্জন করেছে।

প্রকাণ্ড বাঘটা নিঃশব্দেই এসেছিল। যে আবার একঘায়ে গরু মহিষ মানুষের ঘাড় ভেঙে দিতে পারে, এত বড় বাঘ সেই থাবা মাটিতে পেতে হটে কিন্তু শব্দের মৃদুতম কম্পনটুকুও ওঠে না!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!