প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সূর্য তুমি সাথী
উপন্যাস ২১ জুলাই ২০২৩

সূর্য তুমি সাথী

আহমদ ছফা

১৩১ ভিউ
৭৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বৈশাখের শেষ। আধা বছর জুড়ে বিশাল নীলাকাশে সূর্যের রূপোলী আক্রোশ সহস্র শিখায় শ্যামল পৃথিবীতে আগুন ঢেলেছে। অগ্রহায়ণের শেষাশেষি একদিন আসমানের চার কোণে জমাট বাঁধা কালো মেঘ কালো গাইয়ের ওলানের বরণ ধরেছিলো। বজ্রেরা চীৎকার করে ফেটে পড়েছিলো। মেঘের বুক চিরে চিরে বিজুলীর শাণিত ছুরি ঝিকঝিকিয়ে জেগেছিলো। লোকজন আতঙ্কে ফরিয়াদ করেছিলো অগ্রহায়ণ মাস পাকা সোনারঙ ধান ঘরে আসার মৌসুম। এমনি সময়ে যদি বৃষ্টি নামে। কথায় বলেঃ

‘যদি বিষ্টি আগনত
মানুষ যায় মাগনত’
(অগ্রহায়ণে যদি বৃষ্টি হয় মানুষ ভিক্ষে করতে বেরোয়।)

লোকজনের ভাগ্য ভালো। আসমানের আল্লাহর উদ্দেশে শোকর গুজার করেছিলো। অগ্রহায়ণে বিষ্টি হয় নি। পৌষে না। মাঘে না। ফাঙ্গুন-চৈত্র গেলো। বৈশাখও যাই যাই; আর কয়দিনই বা বাকী। এরি মধ্যে আকাশ একবারও করুণায় সজল হয়ে ওঠেনি। গনগনে সুর্যের হতাশনে রবিশস্যের ক্ষেত জ্বলে গেলো। ঢোড়া সাপের মতো তরমুজ লতার লক্লকে প্রসারিত ডগা মিইয়ে এলো।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!