প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সিঁড়ি ভাঙা অঙ্ক
উপন্যাস ২৪ জানুয়ারি ২০২৬

সিঁড়ি ভাঙা অঙ্ক

আশাপূর্ণা দেবী

২১৬ ভিউ
৮৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
হল-এর মধ্যে থেকে বোঝা যায়নি ফাংশানের শেষে পথে বেরিয়ে রাস্তাটা এমন সুনসান দেখাবে। বসেছিল তো একটি সুরের মূর্ছনায় ভারাক্রান্ত অনাস্বাদিত স্বাদের মধ্যে! হাত তুলে ঘড়িটা দেখবারও খেয়াল হয়নি।

তাছাড়া দর্শকের আসনে একটি আসনও তো খালি ছিল না, লোকে ঠাসা ছিল। কী করে ভাববে, অনুষ্ঠানান্তে পথে বেরিয়েই রাস্তাটা এমন ঝিমঝিমে দেখবে! অতগুলো লোক হঠাৎ ভোজবাজির মতো উবে গেল না কী?

আসলে মেখলার তেমন জানা ছিল না, যারা কলামন্দিরের টিকিট কেটে এ হেন একটি শৌখিন অনুষ্ঠানে এসে বসে, তাদের প্রায় সকলেরই সঙ্গে গাড়ি থাকে; অর্থাৎ গাড়িবান-গাড়িবতীদের জন্যেই এসব অনুষ্ঠান। কেউ কেউ-বা ওই গাড়িবানেদের কাছে একটা লিফ্ট পাবার আশ্বাস পেয়েই এসে বসেছেন। বাকি যে ক’জন? এই মেখলা আর শিলাদিত্যর মতো? তারাই পথে বেরিয়ে ঝিমঝিমে রাস্তা দেখেই সুরের মায়াজাল থেকে মুক্ত হয়ে বাস-ট্রামের লক্ষ্যে ছুট মারে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!