প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

শেষ অশুভ সংকেত
থ্রিলার ১০ আগস্ট ২০২৩

শেষ অশুভ সংকেত

কাজী আনোয়ার হোসেন

১৫৬ ভিউ
৫৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
জ্যোতির্বিদ জন ফ্যাভেল ধার্মিক নয়। ছেলেবেলায় অবশ্য সে-ও বাপ-মায়ের মত ঈশ্বরে বিশ্বাস করত, কিন্তু বড় হয়ে ওসব ছেলেমানুষী ছেড়ে দিয়েছে। তার মতে বিশ্বব্রহ্মাণ্ড ফিজিক্স আর ম্যাথামেটিক্স-এর একটা জটিল ধাঁধা। তাই টেলিস্কোপের ভিতর দিয়ে সে কেবল আকাশই দেখে—স্বর্গ দেখার চেষ্টা করে না। সাসেক্স ডাউন্সের ফার্নব্যাঙ্ক অবজারভেটরির দুশো ইঞ্চি টেলিস্কোপটা এমনিতেই একটা জটিল জিনিস, এর সাথে আধ্যাত্মিক চিন্তা যুক্ত করে ব্যাপারটাকে আরও ঘোরাল না করাই ভাল।

আজ রাতে আকাশটা একেবারে পরিষ্কার। একটুও মেঘ নেই। রোজকার রুটিন বাঁধা কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। এমন ধীরে সুস্থে আকাশ সার্ভে করে বিভিন্ন নক্ষত্রপুঞ্জের ছবি তুলে একটা কমিক মানচিত্র তৈরির কাজ এগিয়ে রাখবে সে।

কফিতে শেষ চুমুক দিয়ে আড়চোখে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিল ফ্যাভেল। পূর্ণ নীরবতা বিরাজ করছে পর্যবেক্ষণ কেন্দ্রে। বিশাল টেলিস্কোপের পাশে তার টেকনিশিয়ান কন্ট্রোল প্যানেলে বসে নির্দেশের অপেক্ষায় জনের দিকে চেয়ে আছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!