প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

রবার্টসনের রুবি
গোয়েন্দা ০৭ আগস্ট ২০২৩

রবার্টসনের রুবি

সত্যজিৎ রায়

১৫৪ ভিউ
৪৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মামা-ভাগনে বলতে আপনার বিশেষ কিছু মনে পড়ে? প্রশ্নটা জটায়ুকে করল ফেলুদা।

আমি অবিশ্যি উত্তরটা জানতাম, কিন্তু লালমোহনবাবু কী বলেন সেটা জানার জন্য তাঁর দিকে কৌতূহলী দৃষ্টি দিলাম।

আঙ্কল অ্যান্ড নেফিউ? চায়ে সশব্দ চুমুক দিয়ে পালটা প্রশ্ন করলেন লালমোহনবাবু।

নো স্যার। ইংরেজি করলে চলবে না। মামা-ভাগনে। বলুন তো দেখি কীসের কথা মনে পড়ে।

দাঁড়ান মশাই, আপনার এই দুম করে করা প্রশ্নগুলো বড় গোলমেলে। মামা ভাগনে…মামা ভাগনে…। উঁহু। আমি হাল ছাড়লুম, এবার আপনি আলোকপাত করুন।

অভিযান ছবিটা দেখেছেন?

সে তো বহুকাল আগে!–ও ইয়েস!–লালমোহনবাবুর চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। সেই পাথর। একটা বিরাট চ্যাপটা চাইয়ের উপর আরেকটা বিরাট পাথর ব্যালান্স করা রয়েছে নাকের ডগায়। মনে হয় হাত দিয়ে ঠেলা মারলেই উপরের পাথরটা দুলবে। মামার পিঠে ভাগনে—তাই তো?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!