প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

শার্লক হোমস সমগ্র ১
গোয়েন্দা ০৩ মার্চ ২০২৪

শার্লক হোমস সমগ্র ১

স্যার আর্থার কোনান ডয়েল

১৬৭ ভিউ
৪৩৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৮৭৮ সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে ডাক্তারির ডিগ্রি নিয়ে নেটলি গিয়েছিলাম আমি সার্জন পাঠক্রম পড়বার জন্যে। সেখানকার পড়াশুনো চুকিয়ে সামরিক বাহিনীতে যোগদান করলাম অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে। ইন্ডিয়ায় গিয়ে কাজ বুঝে নেওয়ার আগেই লাগল আফগান যুদ্ধ। বোম্বাই পৌঁছে শুনলাম আমাদের বাহিনী গিরিসংকটের মধ্যে দিয়ে শত্রুদের এলাকায় ঢুকে পড়েছে। অন্যান্য অফিসারদের সঙ্গে কোনোমতে আমিও পৌঁছোলাম কান্দাহারে। রেজিমেন্টের ডিউটি শুরু করে দিলাম তৎক্ষণাৎ।

এই অভিযানে অনেকের বরাত খুলে গেছে সম্মান পেয়েছে, পদোন্নতি ঘটেছে। আমার বরাতে জুটেছে শুধুই দুর্ভোগ। ব্রিগেড থেকে আমাকে সরানো হয়েছে। বার্কশায়ারের সঙ্গে মেইওয়ান্দের রক্তক্ষয়ী সংগ্রামে গিয়েছি। কাঁধে লেগেছে জিজেল বুলেট। হাড় ভেঙেছে, সাবক্লেভিয়ান ধমনী ছুঁয়ে গেছে। খুনে গাজীদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি আর্দালি মুরের জন্যে। ঘোড়ার পিঠে ফেলে নক্ষত্রবেগে সে আমাকে নিয়ে এসেছে ব্রিটিশ সৈন্যবাহিনীর মধ্যে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!