প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

রঘু ডাকাত
উপন্যাস ২২ আগস্ট ২০২৩

রঘু ডাকাত

পাঁচকড়ি দে

১৫৮ ভিউ
৫৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
“যদি আমি এখন একবার রায়মল্ল সাহেবকে দেখতে পেতেম, তা’ হ’লে দুই লক্ষ টাকার কাজ হ’ত।”—

রাজস্থানের পার্বত্য প্রদেশে বুঁদী নামক স্থানে একটি ক্ষুদ্র একতালা বাটীতে অশীতিপর এক বৃদ্ধের রোগশীর্ণ মুখ হইতে অতি কষ্টে এই কথাগুলি ধীরে ধীরে বাহির হইল। বৃদ্ধ রোগ-শয্যায় শায়িত। তাঁহার দেহ অতি ক্ষীণ—তিনি মৃত্যুমুখে অগ্রসর। তাঁহার নিকটেই ষোড়শবর্ষীয়া এক অপূর্ব্ব লাবণ্যবতী সুন্দরী নবীনা উপবিষ্টা। তাহার বেশ-ভূষা অতি সামান্য, কিন্তু তাহার অপরূপ রূপের ছটায় সমগ্র ঘরখানি আলো করিয়া রহিয়াছে। সে আপনার কোমল হাত দুইখানি দিয়া অতি যত্নে আসন্ন-মৃত্যু বৃদ্ধের গায়ে হাত বুলাইতেছিল। সেই কুসুমসুকুমার অঙ্গসৌষ্ঠব, সেই পরম রমণীয় লাবণ্য সন্দর্শনে মনে হয়, যেন কোন দেববালা বুদ্ধের সেবায় নিযুক্ত। সে বদনকমলে সাহসিকতা ও কোমলতা যেন একাধারে বর্ত্তমান।

নবীনা জিজ্ঞাসা করিল, “রায়মল্ল সাহেব কে, বাবা?”

বৃদ্ধ। রায়মল্ল সাহেবকে আমি নিজে কখনও দেখি নি, কিন্তু তাঁর নাম আমি অনেকবার শুনেছি। তিনি বিশ্বাসী, সাহসী, তীক্ষ্মদৃষ্টি, সদ্বিবেচক। তাঁর বাপের সঙ্গে আমার খুব আলাপ ছিল? না— আলাপ কেন, বন্ধুতাও ছিল। শুনেছি, তাঁর ছেলে রায়মল্ল এখন ইংরেজ-সরকারে চাকরী করেন। তাই লোকে তাকে বলে, রায়মল্ল সাহেব। তিনি একজন নামজাদা গোয়েন্দা। তাঁর মত আশ্চর্য্য ক্ষমতাবান্ গোয়েন্দা নাকি এ প্রদেশে আর নাই।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!