প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

যেখানে কেউ নেই
উপন্যাস ২৫ ফেব্রুয়ারি ২০২৬

যেখানে কেউ নেই

কাশেম বিন আবু বকর

৯৭ ভিউ
৬১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
চৈত্রের দুপুর। রোদের তাপে চারদিক খাঁ খাঁ করছে। বাহেরচর গ্রামের মাঠের মাঝখানের রাস্তা দিয়ে কাঁধে সাইড ব্যাগ ঝুলিয়ে সুঠাম দেহের অধিকারী এক সাদা দাড়িওয়ালা বুড়ো লোক হেঁটে চলেছে। ঘামে গায়ের গেঞ্জি ও জামা ভিজে গেছে। রাস্তার পাশে তেমন গাছ পালাও নেই যে ছায়ায় বসে একটু বিশ্রাম নেবে। সামনে গ্রামের কিনারে একটা বাগান দেখতে পেয়ে ওখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে ভেবে দ্রুত পা চালাল। কাছে এসে একটা বড় জামগাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগল। হঠাৎ বাগানের ভিতর কোনো মেয়ের আর্ত চিৎকার ও পরক্ষণে ধস্তাধস্তীর শব্দ শুনে দাঁড়িয়ে উঠে বাগানের ভিতর সন্ধানী দৃষ্টিতে তাকাতে দেখতে পেল, একটা লোক একটা যুবতী মেয়েকে মাটিতে ফেলে দিয়ে শালীনতাহানির চেষ্টা করছে। মেয়েটি নিজেকে রক্ষা করার জন্য আপ্রাণ বাধা দিচ্ছে। বুড়োটা তাড়াতাড়ি সেখানে গিয়ে লোকটার ঘাড় ধরে তুলে দাঁড় করাল। তারপর মেয়েটিকে বলল, তুমি চলে যাও। এ আর কোনো দিন তোমার পেছনে লাগবে না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!