প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

যে গল্পের শেষ নেই
বিজ্ঞান ও প্রযুক্তি ১২ জানুয়ারি ২০২৬

যে গল্পের শেষ নেই

দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

১৭৯ ভিউ
৭৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মানুষের গল্প বলতে বসার একটা মুশকিল আছে। মুশকিলটা হলো, মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা দিয়ে শুরু করা যায় না। কেননা, এককালে পৃথিবীর কোথাও মানুষের টিকিট খুঁজে পাবার জো ছিল না। আবার তারও আগে কোথাও পৃথিবী বলে কোনো কিছুর চিহ্ন ছিল না।

তাহলে? কোথা থেকে এলো এই পৃথিবী? মানুষের দলই বা এলো কোথা থেকে?

এই সব কথা থেকেই শুরু করতে হবে মানুষের গল্প। কিন্তু তাতেও খুব মুশকিল আছে। কেননা, এই সব কথা এতো ভয়ানক বেশিদিন আগেকার কথা যে তা শুনে ব্যাপারটা ঠিকমতো ঠাহর করতে পারা যায় না। যেমন ধরো, হিসেব করে দেখা যাচ্ছে, পৃথিবীর জন্ম হয়েছে নিদেনপক্ষে সাড়ে চারশো কোটি বছর আগে তো বটেই, তার চেয়েও বেশি বছর হতে পারে!

ভেবে দেখো ব্যাপারটা! সাড়ে চারুশো কোটি বছর! তার মানে, সাড়ে চারশোর পেছনে সাত সাতটা শূন্য! কিন্তু শূন্য নিয়ে তো সত্যিই ছেলেখেলা নয়। এক একটা শূন্যর চোটেই একেবারে আকাশ পাতাল তফাত হয়ে যায়। একের পিঠে একটা শূন্য বসাও, হয়ে যাবে দশ ৷ অথচ, দশ বছর আগেকার কোনো ব্যাপারই তুমি নিজের চোখে দেখো নি, আর না হয়তো এতো ছোট্ট ছিলে যে তখনকার কোনো কথা তোমার মনে নেই।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!