প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বিপর্যস্ত
উপন্যাস ১৫ সেপ্টেম্বর ২০২৩

বিপর্যস্ত

সমরেশ বসু

১৫০ ভিউ
৬৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ফাতনার দিকে চোখ রেখে নিজের বয়সের হিসাব কষছি। কোনও মানে হয়? নিজের বয়স কি আমার জানা নেই? বিয়াল্লিশ বছর তিন মাস চলেছে। রুমা চলে গিয়েছে, কত বছর হল?

রুমা অবিশ্যি ওর নাম না। নাম ছিল–ডাক নাম, ওদের বাঙাল ভাষায় খুকি। ওর মাকে খুকি’ বলে। ডাকতেও শুনেছি। আমাদের ঘটিদের ঘরে হলে খুকিই খুকু হয়ে যায়। সব ঘটিদের ঘরেই না, কারণ খুকু নামটা এখন ফ্যাশানে দাঁড়িয়েছে। খুকু নামটা ঘটি বাঙালের ব্যাপার না, শুনলে এক দিকে যেমন আদুরে মনে হয়, অন্য দিকে তেমনি স্মার্ট। আমার ঠাকমা তো, তাঁর বড় মেয়ে–মানে, আমার বড় পিসিকে খুকি বলেই ডাকতেন। ঘটি হলেই যে খুকিকে খুকু ডাকে, তার কোনও মানে নেই। তবে। খুকিকে কুকি’ বলে ডাকা, একেবারে বাঙাল ছাপ মারা। আমিও ওকে খুকু বলেই ডাকতাম। আসলে। ওর ভাল নাম ছিল জ্যোছনা। ঠিক ঠিক উচ্চারণ করলে জ্যোৎস্না। জ্যোৎস্না মজুমদার। ঢাকা জেলার বদ্যি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!