প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বজ্রগোলাপ
ভৌতিক ২৬ সেপ্টেম্বর ২০২৩

বজ্রগোলাপ

অনীশ দেব

২২৫ ভিউ
৭৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ঘিয়া নদীর পাড়ে রাহুলের সঙ্গে কোকোর প্রথম দেখা হয়েছিল৷ ভিজে জামা-কাপড়ে একটা বটগাছের নীচে কোকো অজ্ঞান হয়ে পড়েছিল৷

সেদিন আকাশে অনেক মেঘ ছিল৷ তাই বৃষ্টির আশায়-আশায় ছিল সবাই৷ কিন্তু সন্ধে পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি৷ অদৃশ্য সুতোয় বাঁধা থোকা-থোকা ঘন মেঘ মাথার ওপরে ঝুলছিল৷ আর তারই ফাঁকে-ফাঁকে বিদ্যুতের আলো ঝলসে উঠছিল৷ আলোর পরই গুড়-গুড়াম৷ মেঘের ডম্বরু বাজছিল৷

মোহনকুমার স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড-এর ফাইনাল ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল রাহুল৷ সঙ্গে তিন বন্ধু—গোপাল, নিধু, আর দীপায়ন৷ খেলাটা ছিল ওদের পাশের গ্রামে—যে-গ্রামটার নাম ভারী অদ্ভুত : তিনমাইল৷ এই নামটার কারণ বাপির কাছে জানতে চেয়েছিল রাহুল৷ সে বেশ কয়েকবছর আগে—যখন ও ক্লাস ফাইভে পড়ত৷ তখন বাপি বলেছিল, ‘সাত বছর আগেও গ্রামটার কোনও নাম ছিল না৷ সবাই বলত মণিমেলার পাশের গ্রাম৷ তারপর ঘিয়া নদীতে নতুন ব্রিজ তৈরি হল৷ সেটা থেকে ওই গ্রামটার দূরত্ব মোটামুটি তিনমাইল৷ লোকের মুখে-মুখে ওই তিনমাইল দূরত্বের ব্যাপারটা ঘুরতে-ঘুরতে তা থেকে শেষ পর্যন্ত ওটা গ্রামের নাম হয়ে গেছে৷’

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!