প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পৃথা
উপন্যাস ২৭ আগস্ট ২০২৩

পৃথা

সমরেশ বসু

১২৭ ভিউ
৬১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
‘যুদ্ধের শেষ সেনাপতি’ আখ্যায়িকায়, আমার যাত্রাপথের বিবরণ ও সময়ের কথা বলেছিলাম। এবারও আমার যাত্রা সেই প্রাচীন-তর ইতিহাসের পথে। আমার সন্ধানের লক্ষ্য এক ঐতিহাসিক রানীর ইতিহাসের পথ ও ঐতিহাসিক রানী, এই কথায় কেউ কেউ আপত্তি করতেপারেন। কারণ আমাদের পুরাণ যে আমাদেরই জাতীয় ইতিবৃত্ত, এ বিষয়ে অনেকের সংশয় থাকতে পারে। কিন্তু আমি দেখেছি, আমাদের প্রাজ্ঞ দূরদৃষ্টিসম্পন্ন পণ্ডিতগণ, পুরাণের বিবিধঅলৌকিক আবরণ মুক্ত করে, ইতিহাসকে প্রতিষ্ঠিত করেছেন। স্বর্গ যে কোনো আকাশের মহাশূন্যে অবস্থিত স্থান নয়, একান্ত-ভাবেই মানুষের নানা নামের জাতির যাতায়াতের পথেই একটি সুন্দর স্বাস্থ্যকর প্রাচীন পাদভৌম স্থান, তা এখন আর কারোর অবিদিত থাকা উচিৎ নয়। তবে স্বৰ্গ স্থানটি ঠিক কোথায় ছিল, অথচ এখন আর সেই নামে স্থানটিকে চিহ্নিত করা হয় না, তা নিয়ে পণ্ডিতবর্গের মধ্যে কিছু বিতর্ক আছে। থাকাই স্বাভাবিক। পুরাণের ব্যাখ্যাকারদের মধ্যে কেউ আমাদের ইলাবৃতবর্ষকে স্বৰ্গ নামে অবহিত করেছেন। ইলাবৃতবর্ষ ছিল দেবতা নামে জাতির মানুষদের বাস। স্থান নির্ণয় করতে গিয়ে কোনো পণ্ডিত নিৰ্দিষ্ট করেছেন, পূর্ব তুর্কিস্থানের এক বৃহৎ জনপদকে। আবার অন্যত্র অন্য পণ্ডিত স্বর্গের স্থান নির্দেশ করতে গিয়ে, একটি পথের বর্ণনা করেছেন। পঞ্চপাণ্ডব যখন স্বর্গ গমন করেন তখন তাঁরা যে-পথে গিয়েছিলেন, মহাহিমগিরি তাঁদের অতিক্রম করতে হয়েছিল। এই মহাহিমগিরি হচ্ছে হিমালয়। তারপর মহাবালুকার্ণব। এই মহা-বালুকার্ণব তিব্বতের বিশাল মরুভূমি, গবী। গবী মরুভূমি অতিক্রম করে, তাঁরা মেরু পর্বতে উঠেছিলেন। এই মেরু পর্বতেই, যুধিষ্ঠির ভিন্ন, দ্রৌপদী সহ আর সবাইকে কালগ্রাস করে। এই মেরু পর্বতই বর্তমানের ‘আলটাই’ পর্বত। এই আলটাই পর্বতের ওপরেই অবস্থিত ছিল স্বর্গ নামক জনপদ। যে-জনপদের অধিবাসীরা জাতিতে ছিলেন দেবতা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!