প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পাকদণ্ডী
উপন্যাস ১৫ আগস্ট ২০২৩

পাকদণ্ডী

লীলা মজুমদার

১৪৭ ভিউ
৮০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পাহাড়ের মাথায় স্কুল, সেইখানে দিদিকে আমাকে নিয়ে গিয়ে মা ভরতি করে দিয়ে এলেন। বোধহয় সাহস দেবার জন্য বড় মাসিমা আমাদের সঙ্গে গেলেন। দিদির বয়স সাত, আমার বয়স ছয়। আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে তিন-চার অক্ষরের ইংরিজি কথা একটু একটু পড়তে পারি। কিন্তু কেউ ইংরিজি বললে এক বর্ণ বুঝতে পারি না, নিজেরা তো বলতে পারি না-ই। মেমদের স্কুল, লোরেটো কন্ভেন্ট; যাঁরা পড়ান তাঁদের বেশির ভাগই সম্ভবত পাকা মেম, অন্তত সবাই সমান ফরসা। বিশেষত সাদা-কালো ঝোলা-ঝোলা পোশাক পরা, কান পর্যন্ত ঢাকা-চাপা দেওয়া—ফিরিঙ্গী সহপাঠিনীরা সানন্দে আমাদের জানাল যে ভেতরে ভেতরে সব নাকি ন্যাড়া মাথা—নান্‌দের এমনি সাদাতে গোলাপীতে মুখের আর হাতের রঙ যে আমরা দুই বোন হাঁ করে চেয়ে থাকতাম। ছাত্রীদের গায়ের রঙ দেখলাম বিচিত্র। খুব সুন্দর গোলাপীও ছিল, তারপর একটু হলদেটে একটু তামাটে করতে করতে আইরিস্ ডি-সিলভা ছিল আমাদের চেয়েও কালো।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!