প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নিয়তি
উপন্যাস ০২ ফেব্রুয়ারি ২০২৪

নিয়তি

সঞ্জীব চট্টোপাধ্যায়

২২৬ ভিউ
৬৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি একটা বিয়ে করেছিলুম। একবারই। মনে মনে অনেকবার অনেককে করেছি। তারা অবশ্য কেউ জানে না। অনেকেই অন্যের বউ হয়ে আমার আশেপাশে ঘুরে বেড়ায়। একদম বুঝতেই পারে না, যে আমি তার বর। বরণ করে ঘরে তোলা হয়নি। একটা লোক কটা বিয়ে করতে পারে? সেকালের কুলীনরা আড়াইশো, তিনশো বিয়ে করত। সে যুগ আর নেই। এখন আইন খুব কড়া। প্রথম বউকে আইনমোতাবেক ছাড়তে হবে, তারপর আর একজনকে ধরতে হবে। আমার পরিচিত একজন, সে গোল হয়ে ঘোরে। বিশ্রীরকমের বড়োলোক। আর পয়সা ও ব্লাডসুগার সমগোত্রীয়। চেষ্টা করলেও কমতে চায় না। বাড়তেই থাকে, বাড়তেই থাকে। রক্তে চিনি আর বড়োলোকের ঝুলিতে টাকা; হু হু করে আসে।

আমি যার কথা বলছি, তার নাম চন্দন। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি। বিকেলে গঙ্গার ধারে বসে আড্ডা মেরেছি। তখন কিন্তু বোঝাই যায়নি যে চন্দন এইরকম বিপুল বড়োলোক হয়ে যাবে। মানুষ অনেকটা গাছের বীজের মতো। কোনটার ভেতর কত বড়ো গাছ আছে প্রথমে বোঝাই যায় না। চারাগুলো সব খুদদুর, খুদদুর, তারপর কেউ হল বট, কেউ বাবলা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!