প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ধূসর পাণ্ডুলিপি
কবিতা ১৮ আগস্ট ২০২৩

ধূসর পাণ্ডুলিপি

জীবনানন্দ দাশ

১৭২ ভিউ
৬৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল ১৩৩৪ সালে। কিন্তু সে বইখানা অনেকদিন হয় আমার নিজের চোখের আড়ালেও হারিয়ে গেছে; আমার মনে হয় সে তার প্রাপ্য মূল্যই পেয়েছে।



১৩৩৬ সালে আর একখানা কবিতার বই বার করবার আকাঙ্ক্ষা হয়েছিল। কিন্তু নিজ মনে কবিতা লিখে এবং কয়েকটি মাসিক পত্রিকায় প্রকাশিত করে সে ইচ্ছাকে আমি শিশুর মতো ঘুম পাড়িয়ে রেখেছিলাম। শিশুকে অসময়ে এবং বারবা ঘুম পাড়িয়ে রাখতে জননীর যে—রকম কষ্ট হয় সেইরকম কেমন একটা উদ্বেগ— খুব স্পষ্টও নয়, খুব নিরুত্তেজও নয়— এই ক—বছর ধরে বোধ করে এসেছি আমি।



আজ ন—বছর পরে আমার দ্বিতীয় কবিতার বই বার হল। এর নাম ‘ধূসর পাণ্ডুলিপি’ এর পরিচয় দিচ্ছে। এই বইয়ের সব কবিতাই ১৩৩২ থেকে ১৩৩৬ সালের মধ্যে রচিত হয়েছে। ১৩৩২ সালে লেখা কবিতা, ১৩৩৬ সালে লেখা কবিতা— প্রায় এগারো বছর আগের, প্রায় সাত বছর আগের রচনা সব আজ ১৩৪৩ সালে এই বইয়ের ভিতর ধরা দিল। আজ যে সব মাসিক পত্রিকা আর সেই— প্রগতি, ধূপছায়া, কল্লোল—এই বইয়ের প্রায় সমস্ত কবিতাই সেইসব মাসিকে প্রকাশিত হয়েছিল একদিন।



সেই সময়কার অনেক অপ্রকাশিত কবিতাও আমার কাছে রয়েছে— যদিও ‘ধূসর পাণ্ডুলিপি’র অনেক কবিতার চেয়েই তাদের দাবি একটুও কম নয়— তবুও সম্প্রতি আমার কাছে তারা ধূসরতর হয়ে বেঁচে রইল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!