প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অনুবাদ কাব্য
কবিতা ১৫ অক্টোবর ২০২৩

অনুবাদ কাব্য

বুদ্ধদেব বসু

৮৫ ভিউ
২১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মারবো আমি তোকে, যেন কসাই,

ঘৃনার লেশ নেই, শূন্য মন,

কিংবা শিলাতটে মুশা যেমন !

তাহলে আখি তোর যদি খসায়

আমার সাহারার সান্ত্বনাতে

দু:খধারা এক উচ্ছ্বসিত; –

আমার অভিলাষ, আশায় স্ফীত

সে – লোনা জলে পারে ভাসতে যাতে

নোঙর- তুলে- নেয়া তরী যেমন ।

মাতাল এ হৃদয়ে কান্না তোর

শব্দ তুলে করে দিক বিভোর,

ঢাকের নাদে যেন আক্রমন !

নই কি আমি এই দিব্য গানে

স্বরের অন্বয়ে এক বেসুর,

যেহেতু ব্যঙ্গের মুঠি চতুর

আমার সত্তারে নিত্য হানে ?

আমারই কন্ঠ সে – কি জঞ্জাল !

আমারই কালো বিষ রক্তে মাতে !

আমি সে – উৎকট মুকুর, যাতে

আপন মুখ দ্যাখে সে – দজ্জাল !

আমিই চাকা, দেহ আমারই দলি !

আঘাত আমি, আর ছুরিকা লাল !

চপেটাঘাত, আর খিন্ন গাল !

আমিই জল্লাদ, আমিই বলি ।

ছন্নছাড়া আমি শূন্যবাসী

আপন হৃদয়ের রক্ত গিলে,

কখনো প্রীত হতে শিখিনি বলে

আমার আছে শুধু অট্টহাসি ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!