প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দি হলো
থ্রিলার ২৭ সেপ্টেম্বর ২০২৩

দি হলো

আগাথা ক্রিস্টি

৭৭ ভিউ
৩৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
শুক্রবার সকাল ছ’টা তেরো মিনিটে বড়সড় মাপের চক্ষুজোড়া খুলতেই বরাবরের মতো লুসি এ্যাঙ্গক্যাটেল সম্পূর্ণরূপে নিদ্রা কাটিয়ে জেগে উঠলেন এবং চোখ খুলতে যতক্ষণ দেরি, চোখ খোলার সঙ্গে সঙ্গে তার সদা ব্যস্ততৎপর মন সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়ল। আলোচনার প্রয়োজনেই খুড়তুতো বোন মিডগে হার্ড ক্যাসলকে ডেকে পাঠিয়েছিলেন এবং সে-ও গতকাল হলোতে এসে হাজির হয়ে গেছে। গৃহকত্রী এ্যাঙ্গক্যাটেল চটপট শয্যা ত্যাগ করে, নিজের অনিন্দ্যসুন্দর কাঁধের ওপর শিথিল হয়ে পড়া পোষাকটা সরিয়ে নিয়ে মিডগের শোবার ঘরের দিকে এগিয়ে চললেন। অহেতুক চিন্তার জাল ভদ্রমহিলার উর্বর মস্তিষ্কে সর্বক্ষণ বিচরণ করে, তাই তিনি চলতে চলতে আপন খেয়ালের বশে কথোপকথনের অবতারণা করে ফেলেন এবং তাই মিডগের জবাবও নিজের উর্বর মস্তিষ্ক থেকেই জোগাতে থাকেন।

লেডি এ্যাঙ্গক্যাটেল মিডগের শোবার ঘরের দরজা খুলে ঘরে পা রাখলেন, কথোপকথনের জের তখনও পুরোদমে চলছে। তিনি বললেন, প্রিয় বোনটি আমার, তুমি নিশ্চয়ই একথা স্বীকার করবে যে, সপ্তাহান্তে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে।

সদ্য সুনিদ্রা থেকে হঠাৎ জেগে ওঠা মিডগে অস্পষ্ট স্বরেই বলে ওঠে, আঁ? হ্যাঁ!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!