প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দি আদার সাইড অফ মি
জীবনী, স্মৃতিচারণ ০৬ আগস্ট ২০২৩

দি আদার সাইড অফ মি

সিডনি শেলডন

৬৪ ভিউ
২৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
জীবনের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে অনেক কিছু মনে পড়ে।

তখন আমি সতেরো বছরের কিশোর। চিকাগো শহরের এক ওষুধের দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করছি। এই কাজটা আমার খুবই ভালো লেগেছিল। কারণ আমি অনেকগুলো ঘুমের বড়ি সংগ্রহ করেছিলাম। আত্মহত্যা করব বলে। জানতাম না, কটা ট্যাবলেটের দরকার। হয়তো গোটা কুড়ি। হ্যাঁ, একটু একটু করে সংগ্রহ করছি, যাতে কারও নজরে না পড়ি।

আমি জানতাম, হুইস্কি এবং ঘুমের ট্যাবলেট হল মারাত্মক সংমিশ্রণ। হ্যাঁ, তাদের মেশাতে হবে। কারণ আমি মরতে চাই!

শনিবার, আমি অপেক্ষা করছিলাম। আমি জানি, সপ্তাহের শেষে মা-বাবা বাড়িতে থাকবে না। আমার ভাই রিচার্ড, এক বন্ধুর বাড়িতে রাত কাটাবে। আমাদের অ্যাপার্টমেন্টটা থাকবে একেবারে ফাঁকা।

সন্ধ্যা ছ টা, ফার্মাসিস্ট বললেন-এবার বন্ধ করতে হবে।

উনি জানতেন না, ওনার এই কথাটার মধ্যে একটা আলাদা অর্থ লুকিয়ে ছিল। হ্যাঁ, এবার সবকিছুই বন্ধ করতে হবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!