প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

জয় পরাজয়
উপন্যাস ২২ আগস্ট ২০২৩

জয় পরাজয়

পাঁচকড়ি দে

১০৮ ভিউ
৫৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি ডিটেক্‌টিভ উপন্যাস লিখিতে বসি নাই। এখন আমার বয়স প্রায় আশী বৎসর হইয়াছে; যে ঘটনার উল্লেখ করিতে যাইতেছি, তখন আমার বয়স পঁচিশ বৎসর। এখনকার মত তখন এ দেশ এমন সুশাসিত হয় নাই; চুরি ডাকাতিটা দৈনন্দিন ব্যাপারের মধ্যে ছিল। আমি একটি অদ্ভুত ডাকাতির বিষয় লিখিতে যাইতেছি; যাঁহার বিশ্বাস হয়, তিনি বিশ্বাস করিবেন, না হয়, তিনি না করিবেন। তবে আমি যাহা বলিতে যাইতেছি, তাহা উপন্যাস নহে, একটি প্রকৃত ঘটনা।

সে সময়ে মুর্শিদাবাদে মহরমের সময়ে বড় ধূম হইত; বাজী বাজানা, নাচ গাওনার সীমা থাকিত না; হিন্দু মুসলমান সকল সম্প্রদায় জাতিভেদ ভুলিয়া মহরমের আমোদে মত্ত হইতেন।

আমি যে বৎসরের কথা বলিতেছি, সে বৎসরে এই আমোদ-প্রমোদে একটা বড়ই বিঘ্ন ঘটিল। এই সময়ে আমন্ত্রিত হইয়া দূরস্থ অনেক বড়লোক মুর্শিদাবাদে আসিতেন; নাচ বা ভোজের সভায় উপস্থিত হইবেন বলিয়া সকলেই মূল্যবান্ অলঙ্কার-জহরতাদি সঙ্গে লইয়া আসিতেন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!