প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ছায়াময়
উপন্যাস ২৯ জুলাই ২০২৩

ছায়াময়

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১০৪ ভিউ
৪৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পেশকার গগন সাঁপুইয়ের বাড়িতে মাঝরাতে এক চোর ধরা পড়ল । চোরকে চোর, তার ওপর আবার আহাম্মকও । পালানোর অনেক পথ ছিল । সাঁপুইবাড়ি হচ্ছে শিমুলগড় গাঁয়ের পুর্বপ্রান্তে, তারপরই দিক-দিগন্ত খোলা । মাঠ-ময়দান-জঙ্গল-জলা । কে খুঁজতে যেত সেখানে ! তা না করে আহাম্মকটা গগন সাঁপুইয়ের লাকড়ির ঘরে সেদিয়ে বসে ছিল ।

এক হিসাবে চোরটাকে ভালই বলতে হবে । গুলি-বন্দুক, ছোরা-ছুরি বা লাঠি-সোটা বের করেনি, সেসব ছিলও না তার কাছে । পড়েছে—তাই দেখলেই বোঝা যায়। গায়ে একটা নীল ছেড়া হাফশার্ট, আর পরনে একখানা তালিমারা পাতলুন । পায়ে ফুটোফাটা একজোড়া কেডস জুতো । দুহাতে একখানা চামড়ার থলি জাপটে ধরে বসে ছিল ।

গগনের বন্দুক আছে, গোটা কয়েক পাইক আছে, তিন-তিনটে জোয়ান ছেলে আছে, দুটো বাঘা দিশি সড়ালে কুকুর আছে । আহাম্মক না হলে সাঁপুইবাড়িতে চোর ঢোকে কখনও ? মাঝরাতে চেচামেচি শুনে গাঁয়ের লোক জড়ো হল । তবে বাইরের লোকের সাহায্য দরকার হল না । গগনের পাইকরাই লাকড়ির ঘর থেকে চোরটাকে টেনে বের করল ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!