প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

চব্বিশ ঘণ্টার ঈশ্বর
উপন্যাস ০১ আগস্ট ২০২৩

চব্বিশ ঘণ্টার ঈশ্বর

সমরেশ মজুমদার

১১০ ভিউ
৪০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ঘণ্টাখানেক ধরে যথেষ্ট বোঝাবার পরেও যখন স্ত্রীর মুখে হাসি ফুটল না, তখন মহাদেব বিরক্ত হলেন। বললেন, ‘প্রত্যেক বার তুমি সমতলে যাবে আর ফিরে এসে মন খারাপ করে বসে থাকবে। তা সত্ত্বেও যাওয়া বন্ধ করবে না।’
‘আমি কি সাধে যাই, ওরা আমাকে জোর করে নিয়ে যায়।’ শিবানী বললেন।
‘কেউ কাউকে জোর করে এক বার নিয়ে যেতে পারে, বারে বারে পারে না। তা ছাড়া তুমি তো ওখানে উদ্বাস্তু। পশ্চিমবাংলা তো তোমার বাপের বাড়ি দেশ নয়। তোমার বাবা মা থাকতেন হিমালয় পাহাড়ে। তুমি পর্বতকন্যা। আয়নায় দেখো, তোমার মুখে মঙ্গোলিয়ান ছাপ, পাহাড়িদের যেমন হয়। ওরা জোর করে পশ্চিমবাংলাকে তোমার বাপের বাড়ি বানিয়ে দিয়েছে, চোখ মুখ বদলে দেয়, ফিরে এলে কষ্ট তো হবেই।’ মহাদেব সপ্রেমে বললেন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!