প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

খুনে মার্শাল
থ্রিলার ১০ আগস্ট ২০২৩

খুনে মার্শাল

কাজী আনোয়ার হোসেন

১৪৭ ভিউ
৪৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সাহায্যের জন্যে অস্পষ্ট চিৎকারটা টাউন মার্শাল টেড মার্শের কানে যেতেই লাফিয়ে চেয়ার ছেড়ে দরজার দিকে ছুটল সে। এতক্ষণ নিজের অফিসে বসে ওয়ানটেড আউটলদের পোস্টারগুলো মনোযোগ দিয়ে দেখছিল। ওর ছয়ফুট লম্বা দেহটা ধনুকের ছিলার মত টানটান হয়ে উঠেছে এখন। বিকেল হয়ে এসেছে। রাস্তাটা জনশূন্য। মেক্সিকোর প্রচলিত রীতি অনুযায়ী শহরটা এখন সিয়েস্টায় আচ্ছন্ন। গরম এড়াচ্ছে। ঘুমিয়ে।

রাস্তায় বেরিয়ে চারপাশ খুঁটিয়ে লক্ষ করল টেড। আবার আওয়াজটা শুনতে পেল।

‘বাঁচাও! ডাকাত!’

ঘুরে তাকাল মার্শ। শব্দটা পঞ্চাশ গজ দূরে ‘মার্কেন্টাইল’ স্টোর থেকে এসেছে। দরজায় দোকানের মালিক রয় রজার্সকে দেখা যাচ্ছে। ছুটে এগোল টেড। শেষের তিন কদম লাফিয়ে আগে বেড়ে রয়কে ধরে ফেলল। লোকটা পড়ে যাচ্ছিল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!