প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

তেইল্যা চোরা
মুক্তিযুদ্ধ ২৪ জানুয়ারি ২০২৬

তেইল্যা চোরা

ওবায়েদ হক

১৬৭ ভিউ
৬৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বংশাল এলাকার সন্ত্রাসী নাদির গুন্ডা, এলাকার মানুষ ভয় পায়, এড়িয়ে চলে। আড়ালে গিয়ে গালি দেয়, অভিশাপ দেয়। ভালো ছেলেরা তার সাথে মেশে না, অভিভাবকরা নিষেধ করেছেন। কিন্তু যখন এই এলাকার মানুষের ওপর যমদূতের মতো পাকিস্তানি হানাদাররা আক্রমণ করল, তখন এই নাদির গুন্ডাই পুলিশ ফাঁড়িতে হাজির হয়েছিল তার সাঙ্গপাঙ্গ নিয়ে। ভয়ে দরজায় খিল দিয়ে সবাই যখন কাঁপছে এই নাদির গুন্ডাই মেশিনগান দিয়ে গুলির বর্ষণ করছিল পাকিস্তানি সেনাদের ওপর। বেশিক্ষণ টিকতে পারেনি পাকিস্তানিরা, পিঠটান দিয়েছিল। সবাই তখন বলাবলি করছিল, নাদিরের মতো আরও কয়েকটা ছেলে থাকলে পাকিস্তানিরা পাত্তাই পেত না।

পাকিস্তানিদের ভয়ে রেশনের দোকান তখন বন্ধই থাকতো, এলাকার মানুষ না খেয়ে দিনযাপন করছে। তখন এই নাদিরই দোকান ভেঙে সবার ঘরে রেশন পৌঁছে দিলো। অভিশাপ দেওয়া মায়েরাও হাত তুলে দোয়া করেছিল নাদির গুন্ডার জন্য।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!