প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কত অজানারে
উপন্যাস ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কত অজানারে

মণিশংকর মুখোপাধ্যায়

২০৭ ভিউ
১১০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সামান্য কয়েকটি বই প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল জনপ্রিয়তা অর্জন করেও পরবর্তী কালের বাংলা সাহিত্যে ক্লাসিক মহিমা অর্জন করেছে কত অজানারে তাদের একটি। লেখক শংকর-এর জন্ম ৭ই ডিসেম্বর ১৯৩৩। কত অজানারে রচনার শুরু আগষ্ট ১৯৫৩, মাত্র ঊনিশ বছর বয়সে। দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশ পরবর্তী বছরে। বস্তুতপক্ষে বিংশশতকে এত অল্পবয়সে কোনো লেখক বাংলা গদ্যসাহিত্যে এমন বিপুল স্বীকৃতি ও সাফল্য লাভে সমর্থ হননি।

এই কাহিনীর প্রধান চরিত্র নোয়েল ফ্রেডারিক বারওয়েল, কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার। প্রথম মহাযুদ্ধের পরবর্তী সময়ে মিলিটারি ডিউটিতে তিনি কলকাতায় আসেন এবং যথাসময়ে হাইকোর্টে আইনব্যবসা শুরু করেন। তাঁর তিরোধান আগষ্ট ১৯৫৩। ঠিক পরবর্তী মাসে এই কালজয়ী সাহিত্য রচনার শুরু। শুধু বাংলা নয়, বিশ্বসাহিত্যে কত অজানারের মত বই যে বেশী রচিত হয়নি তা এখন স্বীকৃতির অপেক্ষা রাখে না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!