প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কড়ি দিয়ে কিনলাম ২
উপন্যাস ০২ মে ২০২৪

কড়ি দিয়ে কিনলাম ২

বিমল মিত্র

১৭৩ ভিউ
৮২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আবার সেই আপিস। আবার সেই জীবন। নতুন চেয়ারে বসেও পুরোন আপিসের গন্ধটা যেন বিষিয়ে দেয় মনটাকে। মিস্টার ঘোষালের ঘরে বসেও দীপঙ্কর যেন পুরোন দিনগুলোর কথা ভুলতে পারে না। সকাল বেলার আবহাওয়াটা সমস্ত মনটাকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে। কখন ফাইলগুলো এসে জমা হয়েছে টেবিলের ওপর আবার কখন সেগুলো চলে গিয়েছে টেবিল থেকে যন্ত্রের মত। যন্ত্রের মত কাজ করে যায় দীপঙ্কর। যন্ত্রের মত আপিসের রেলগাড়ি গড়িয়ে গড়িয়ে যেন শুধু চলতেই জানে। থামতে জানে না। ট্রেনের তবু ড্রাইভার বদল হয়, ইঞ্জিন বদল হয়, গার্ড বদল হয়। ট্রেনের তবু বৈচিত্র্য আছে যাত্রায়। এ ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে। এক ঋতু থেকে আর এক ঋতুতে। রোড-সাইড থেকে জংশনে, জংশন থেকে ব্র্যাঞ্চে। কিন্তু আপিসের যেন আর ঋতু বদল নেই। চেয়ার বদলালেও যেন আবহাওয়া বদলায় না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!