প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কড়ি দিয়ে কিনলাম ১
উপন্যাস ০২ মে ২০২৪

কড়ি দিয়ে কিনলাম ১

বিমল মিত্র

২০৪ ভিউ
৭৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এদিকটায় আগে বসতি ছিল না তেমন। এই মাঝেরহাট থেকে কালীঘাট, কালীঘাট থেকে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে বেলেঘাটা। বেলেঘাটা থেকে ছেড়ে ট্রেনটা পোড়ো জমি আর শুকনো খালের পাশ দিয়ে বালিগঞ্জে এসে দাঁড়াতে এক মিনিট, তারপর পাখাটা নিচু হলেই ঢং ঢং করে ঘণ্টা বাজতো। ঘন্টার শব্দ শুনেই গার্ডসাহেব সবুজ পাখা দেখিয়ে বাঁশি বাজিয়ে দিত। তারপর হুস হুস করে ট্রেনটা ছেড়ে দিত। দু’ধারের পচা ডোবা আর জঙ্গলের মধ্যে দিয়ে রেল-লাইন। কাকুলিয়ার কাছে এসে দু’ভাগ হয়ে গিয়েছে। একদিকে লক্ষ্মীকান্তপুর আর ডায়মন্ডহারবার। আর একদিকে কালীঘাট-মাঝেরহাট হয়ে বজবজ স্টেশন। ট্রেনটা যাবে বজবজের দিকে। গার্ড সাহেব মাথাটা বাড়িয়ে একবার দেখে নিলে। পাখাটা নিচু হয়ে আছে। রাস্তা ক্লিয়ার। ইঞ্জিনটা একবার হুইসল বাজালো। দু’পাশের পায়ে চলা পথে তখন তরিতরকারির বাজরা মাথায় দিয়ে ব্যাপারীরা চলেছে বাজারে। বেগুনের আঁকা, মাছের আঁকা। শাকসবৃজির আঁকা। ছোট ছোট আশশ্যাওড়া গাছের ঝোপ। একটা লেভেল-ক্রসিং। সবুজ পাখা নিয়ে দাঁড়িয়ে আছে গুমটিওয়ালা। পাখাটা নিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। লোহার গেটটা বন্ধ। দু’পাশে সার সার গরুর আর মোষের গাড়ি দাঁড়িয়ে গিয়েছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!