প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অশুভ সংকেতের পর
থ্রিলার ১০ আগস্ট ২০২৩

অশুভ সংকেতের পর

কাজী আনোয়ার হোসেন

২৩০ ভিউ
১১৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
প্রত্নতত্ত্ববিদ কার্ল বুগেনহাগেন বিচলিত।

দীর্ঘদিন যাবৎ ইঁদুরের মত মাটির তলায় বাস করতে হচ্ছে বলে তিনি বিব্রত নন, বরং এটাই তাঁর ভাল লাগে। পাতালপুরীর অন্ধকার ঠাণ্ডা ভাব আর স্যাঁতসেঁতে সোঁদা গন্ধ যেন তাঁর কাছে অতীতের একটা নিখুঁত ছবি তুলে ধরে। নিরিবিলি, শান্ত, চুপচাপ।

কিন্তু ইদানীং বুগেনহাগেন বিভিন্ন রকম অশুভ সংকেত পাচ্ছেন।

সহজে ভয় পাবার মানুষ তিনি নন-প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন সিদ্ধপুরুষ বুগেনহাগেন। শয়তানের বিরুদ্ধে লড়তে গিয়েই তাঁকে বাস করতে হচ্ছে মাটির নিচে।

ভয়ের সঙ্গত কারণ আছে বলেই তিনি ভীত। আধ্যাত্মিক ক্ষমতা প্রয়োগ করে শয়তানকে হত্যা করতে গিয়ে তিনি বিফল হয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে ইবলিস। বুগেনহাগেন এতদিন যা সন্দেহ করেছিলেন তাই একে একে সব সত্য প্রমাণিত হয়েছে। আর নিস্তার নেই তাঁর—এবার তাঁকেই হত্যা করে ইবলিস তার প্রতিহিংসা চরিতার্থ করবে। মিশেল মরগ্যানকে বোঝাতে হবে। যে করেই হোক ইবলিসকে ঠেকাতেই হবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!