প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অশুভ সংকেত
থ্রিলার ১০ আগস্ট ২০২৩

অশুভ সংকেত

কাজী আনোয়ার হোসেন

১৪৮ ভিউ
৫১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
চোখের পলকে ঘটনাটা ঘটে গেল। দীর্ঘ সময় লাগাই যেন গ্যালাক্সির বিশাল আয়তন আর আকার-আকৃতি অনুযায়ী মানানসই হত—কিন্তু বাস্তবে নিমেষেই শেষ হয়ে গেল ব্যাপারটা।

কেপ হ্যাটির জ্যোতিষাগারে পর্যবেক্ষণরত যুবক জ্যোতির্বিৎ টেলিস্কোপের ভিতর দিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে চেয়ে রইল আকাশের দিকে। সুইচ টিপে ক্যামেরা চালু করতে একটু দেরি করে ফেলেছে সে, তাই আর তিনটে তারা-মণ্ডলী ভেঙে চুরমার হয়ে আবার একত্রে মিলিত হবার ছবিটা ক্যামেরায় ধরা পড়ল না। কর্কট, মকর আর সিংহ রাশির তারা থেকে ছিটকে বেরিয়ে আসা টুকরোগুলো চুম্বকের মত পরস্পরের দিকে অমোঘ আকর্ষণে আকৃষ্ট হয়ে যেন জাদুমন্ত্রের বলে একটা অদ্ভুত কালচে উজ্জ্বল আভার তারায় পরিণত হল। আলো একবার নিষ্প্রভ, আবার জোরাল হয়ে উঠছে। সেই সাথে থরথর করে কেঁপে কেঁপে উঠছে বিশ্ব—ব্রহ্মাণ্ড নাকি তার টেলিস্কোপ ধরা হাতটা উত্তেজনায় কাঁপছে বলেই এমন মনে হচ্ছে?

জ্যোতির্বিৎ একবার ভাবল এটা বুঝি তার নিজস্ব কল্পনা। কিন্তু না—পৃথিবীর গভীর থেকে উঠে আসছে একটা অস্পষ্ট শব্দ। মানব কণ্ঠস্বর কিন্তু কেমন যেন বিকৃত। তারার আলোর সাথে শব্দও বেড়ে উঠছে। গুহায়, খোলা মাঠে, মাটির নিচে, ঘরে সব জায়গাতেই জড়ো হয়েছে ওরা—ধাত্রী যেন হাতে হাত মিলিয়ে মাথা নত করে হাজারে হাজারে সবাই স্তব করছে নবজাত শিশুকে। আকাশে বাতাসে স্বর্গে নরকে পাতালে আওয়াজ উঠেছে। অশুভ সংকেত!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!