প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অলীক সুখ
উপন্যাস ২৮ জানুয়ারি ২০২৪

অলীক সুখ

সুচিত্রা ভট্টাচার্য

১২৯ ভিউ
৫১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ইস্পাতনীল মারুতির বনেটে হেলান দিয়ে ঘন ঘন ঘড়ি দেখছিল কিংশুক। অসহিষ্ণু মুখে। ওফ্‌, দেবনাথ কুণ্ডু লোকটা তো জ্বালিয়ে দিল! এক্ষুনি আসছি বলে হাওয়া! আসি বলে কাশী গেল নাকি!

পৌনে চারটে বাজে। শীতের বেলা ঝিমিয়ে এলেও আলিপুর আদালতের এখনও দম ফুরোয়নি। গোটা চত্বর জুড়ে তালবেতাল মানুষের ব্যস্ততা। উকিলবাবুরা সাঙ্গোপাঙ্গো নিয়ে চরকি খেয়ে চলেছে, ইতস্তত উদ্বিগ্নমুখ মক্কেল, সারিবদ্ধ খাবার দোকানে যত মাছি তত মানুষ, খুপরি চালায় টাইপরাইটারের খুটখুট খটাখট …। এক গণ্ডা আসামীকে কোমরে দড়ি বেঁধে জনগণের মধ্যে দিয়ে মার্চ করিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘাড় উঁচু করে চলেছে চার বন্দি, যেন ভি আই পিরা নাগরিক সংবর্ধনা নিতে যাচ্ছে। লোহার খাঁচায় খান দশেক চায়ের গ্লাস ঝুলিয়ে হরিণ পায়ে ধাবমান এক কালোকুলো কিশোর, কে যেন কর্কশ স্বরে হাঁক দিল তাকে। অতিকায় শিরীষ গাছের নীচে তর্ক জুড়েছে এক দল লোক, তার মাত্র হাত দুয়েক তফাতে বেমালুম নিদ্রামগ্ন এক শ্মশ্রুগুম্ফধারী। এই হট্টমেলায় মানুষ যে ঘুমোয় কী করে! পাগল টাগল নয় তো? কত কিসিমের চিড়িয়া যে দেখা যায় এখানে! স্রেফ দাঁড়িয়ে থাকলেই দিব্যি সময় কেটে যায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!