প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অর্ধেক আকাশ
উপন্যাস ২৮ জানুয়ারি ২০২৪

অর্ধেক আকাশ

সুচিত্রা ভট্টাচার্য

১৪৯ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বড়সড় ড্রয়িং হলখানা সাজাচ্ছিল পারমিতা। শ্বশুরমশাইয়ের সঙ্গে। নাতির জন্মদিন বলে কথা, শুভেন্দু আজ উৎসাহে ভরপুর। নিজেই সকালে কিনে এনেছে রঙিন কাগজের শিকলি, প্যাকেট প্যাকেট বেলুন, গাদাখানেক লজেন্স-চকোলেট…। বিকেলের চা-টুকু খেয়েই শুরু হয়েছে কর্মযজ্ঞ। দ্যাখ না দ্যাখ সিঁড়ির তলা থেকে ঘড়াঞ্চি হাজির, তাতে চড়ে ঘরের এ মাথা থেকে ও মাথা স্ট্রিমার টাঙাচ্ছে শুভেন্দু। পেঁচিয়ে পেঁচিয়ে। পারমিতা হ্যাপি বার্থ ডে লেখা ঝিলমিলে বোর্ডখানা লাগিয়ে এল দরজায়। এবার বেলুন ফোলানোর পালা। বেজায় ঝকমারির কাজ। ফুসফুস উজাড় করে ফুঁ দাও, হাওয়া বোঝাই বেলুন ঝটপট বাঁধো সুতোর ফাঁসে, এভাবে ফুলিয়েই চলো একের পর এক। এরপর থোকায় থোকায় ঝোলাতে হবে জায়গামতো।

পাখা বন্ধ। বাইরে জ্যৈষ্ঠের প্রখর অপরাহ্ণ। অন্দরেও তাপ নেহাত কম নয়। শুভেন্দু দরদর ঘামছিল। ঘড়াঞ্চি থেকে নেমে দাঁড়াল ক্ষণিক। পাতলা হাফ পাঞ্জাবিতে কপাল-মুখ মুছতে মুছতে বলল,— ওফ্, বহুৎ থকে গেছি।

পারমিতারও চুল-মাথা ঘামে বিজবিজ। তবু হেসে বলল,— এবার আপনি রেস্ট নিন বাবা। বাকিটুকু আমি সেরে ফেলছি।

খেপেছ? আমি না থাকলে তাতার দস্যু তোমায় শান্তিতে কাজ করতে দেবে?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!