প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অবেলায়
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

অবেলায়

বুদ্ধদেব গুহ

১০৬ ভিউ
৭১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রান্নাঘরে অরা ও বৃহস্পতি সকালের ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। রান্না বৃহস্পতি করে। অরা নির্দেশ দিয়ে দেন। মেয়েটি বুদ্ধিমতী আছে। যা অরা শেখায় তাই শিখে নেয়। কড়াইশুটির চপ, তাঁর শাশুড়ির রেসিপির ভুনিখিচুড়ি, তাঁর মায়ের রেসিপির চাওমিয়েন, কষা মাংস, মোমো, পাটিসাপটা ও সব-ই শিখে নিয়েছে।

তৃষা আর চুমকির জন্যে চিজ-টোস্ট বানাবেন বলে চিজ গ্রেট করছিলেন অরা। দু-জনেই তখনও ঘুমোচ্ছে। আজ রবিবার। কাল রাতে চুমকি দেরি হওয়াতে এখানেই থেকে গেছিল। চুমকিরা সল্টলেক-এ থাকে। অরাই চুমকির মাকে বলে দিয়েছেন ফোনে। অতরাতে ট্যাক্সি নিয়ে সল্টলেকে যাওয়াটা আজকাল নিরাপদ নয়।

এমন সময়ে ফোনটা বাজল।

অরা বললেন, আমার হাতজোড়া। ধরো তো গিয়ে ফোনটা বিস্পতি। আর কর্ডলেসটা নিয়ে এসো। তারপর মেয়েদের তোলে গিয়ে। আজকালকার ছেলেমেয়েদের রকম-ই অমন। রাত দুটোর আগে শুতে যাবে না, বই পড়বে, গান শুনবে, টিভি দেখবে, হিহি-হাহা করবে, তারপর ঘুমোবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!