প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অবগুণ্ঠিতা
গোয়েন্দা ২৭ আগস্ট ২০২৩

অবগুণ্ঠিতা

নীহাররঞ্জন গুপ্ত

৮৮ ভিউ
৩৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
শীতের সকাল।

রাস্তার ওপাশে কৃষ্ণচূড়ার গাছটা ফুলে ফুলে যেন রক্ত রাঙা হয়ে উঠেছে।

সুব্রত তার শয়নঘরে একটা আরামকেদারায় গা এলিয়ে দিয়ে ঐদিনকার সংবাদপত্রটা খুলে চোখ বোলাচ্ছিল।

কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকা একটা গেরুয়া রঙের কাশ্মীরী শাল! পাশের টিপয়ের ওপরে রক্ষিত নিঃশেষিত চায়ের কাপটা।

ভৃত্য এসে একটা চিঠি সামনে ধরে বললে, দারোয়ান চিঠিটা দিলে। চিঠিটা লেটার-বক্সে ছিল।

সুব্রত হাত বাড়িয়ে চিঠিখানা ভৃত্যের হাত থেকে নিয়ে দেখল—আকাশ-নীল রঙের একখানা পুরু খাম!

চিঠিখানা নাড়াচাড়া করতে করতে সুব্রত বললে, তুই যা।

ভৃত্য ঘর থেকে বের হয়ে গেল।

সুব্রত দেখল, ঘন ভায়োলেট রঙের কালিতে খামের উপরে পরিষ্কার ইংরেজি হরফে সুব্রতর নাম-ঠিকানা লেখা। চিঠিটা নিশ্চয়ই কেউ হাতে করে ডাকবাক্সে ফেলে গেছে।

সুব্রত খামটা ছিঁড়ে ফেলল।

ভিতরে সাদা কাগজে পরিষ্কার করে ঘন ভায়োলেট কালিতে লেখা বাংলায় একখানা চিঠি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!