প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মৃগয়া
উপন্যাস ০২ ফেব্রুয়ারি ২০২৪

মৃগয়া

সঞ্জীব চট্টোপাধ্যায়

২১০ ভিউ
৬০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৯৪২ সালে বাবা দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে ফটফটে চাঁদের আলোয় হাতিবাগানে জাপানি বোমা পড়া দেখলেন। জ্যাঠামশাই আমাদের নিয়ে একতলার শেলটারে নামতে নামতে বললেন, সাহস ভালো, দুঃসাহস ভালো না। মনে রেখ, পুরোনো বাড়ির দোতলায় দাঁড়িয়ে আছ।

৪৩ সালে জ্যাঠামশাই দুরারোগ্য অসুখে শয্যাশায়ী হলেন। বাবা বললেন, বেহিসেবি যৌবন কাউকে ক্ষমা করে না। ৪৪—এর পুরোটাই জ্যাঠামশাই বিছানায় পড়ে রইলেন। বাবা সংসারের হাল ধরে চতুর্দিকে দেনার বহর দেখে বললেন, ‘কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ’। রোগীর জন্যে সকালে একগাদা মাছ, রাতে একটুকরো মাংস, প্রয়োজনীয় ওষুধ, একটু ফল, ডাক্তারের ফি, বাকি সকলের ভাতে ভাত। বাইরে যুদ্ধের বাজার, ভেতরে অসুখের বাজার।

৪৫ সালে জ্যাঠামশাই আর পারলেন না। বাবার হাত ধরে বললেন, তোর বউদি আর নাবালক ছেলেটা রইল, আমি চললুম রে। যাবার আগে কিছু ব্যাড ডেটসে তোকে জড়িয়ে রেখে গেলুম, ক্ষমা করিস। সোনাদানা যদি কিছু থেকে থাকে, বিক্রি করে শোধ করার ব্যবস্থা করিস। বাবা বললেন, শ্রাদ্ধটা নমোনিত্যং করে সারব, কিছু ভূতভোজন করাবার কোনো মানে হয় না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!